শ্রীমঙ্গল উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গণসংহতি আন্দোলন–জিএসএ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯আগস্ট ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মিন্টু দেবকে আহ্বায়ক এবং কাজী সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. ফারুক আহমেদ, সাদিকুর রহমান, পরিমল দেব, জালাল মিয়া, জাবেদ মিয়া, শাওন দেব, পুলক দত্ত চৌধুরী ও রঞ্জিত কর্মকার। এছাড়া কমিটিতে আরও একজন সদস্যের পদ শূন্য রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণসংহতি আন্দোলন–জিএসএ’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।