১৫ ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত কাজল এখন পুলিশের খাঁচায়
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থানায় ১৫টি ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই রানা, এএসআই জাহিদ, এএসআই ইখতিয়ার, এএসআই রুবেলসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার আথানগিরী টিলা এলাকা থেকে ডাকাত সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।