নিজস্ব প্রতিবেদক:
শ্রীমঙ্গল: হঠাৎ সিসি ক্যামেরায় চোখ পড়তে চোখ ছানাবড়া হয়ে উঠে বাসার সবার। তারা দেখতে পান একটি সাপ বারান্দায় হয়ে ঘরের ঢোকার চেষ্টা করছে। এ দৃশ্য দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ওই বাড়িতে থেকে সাপটিকে উদ্ধার করেন।
ঘটনাটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় শ্রীমঙ্গল হাউজিংস্টেট এলাকায় কাউসার মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ঘটে।
কাউসার মিয়া বলেন, সাপটি ঘরে ঢুকার আগে চোখে পড়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। এটি ঘরে ঢুকলে পরিবারের কোন সদস্যকে ছোবল মারতে পারতো।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাতে মৌলভীবাজার রোড হাউজিংস্ট্যাট এলাকার কাউসার মিয়ার মাধ্যমে খবর পেয়ে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে নিয়ে বাসার ভিতর থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ (শাঁখামুঠি) উদ্ধার করি।
উদ্ধার করা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।