1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটে দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান সিসিকের

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আকস্মিক দুর্যোগ মোকাবেলা বিশেষ করে বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভারী বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ছড়া-খাল পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়। দ্রুত ছড়া-খাল পরিষ্কারের পাশাপাশি নগরীর ছড়া, খাল ও সড়কে ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শাহজালাল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহমদ হাসান নুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ইসলামিক রিলিফের ম্যানেজার মো. আতিকুর রহমান, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য প্রমুখ বক্তব্য দেন।

সভায় সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুর রহিম ভুইয়া, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, ডা. মো. জাহিদুল ইসলাম, জালালাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান, রেডক্রিস্টে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কমর্কর্তা রেজাই রাফিন সরকার বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সব সময় প্রস্তুতি রাখতে হয়। হঠাৎ বন্যা হলে যাতে মানুষের দুর্ভোগ কমানো যায় সেই লক্ষ্যে এখনই আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখতে হবে। শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় সামগ্রী হাতের কাছে রাখতে হবে, যাতে দ্রæত সেগুলো মানুষের কাছে পৌঁছানো যায়।

তিনি বলেন, সিলেট নগরীর বিভিন্ন ছড়া ও ড্রেন সংকুচিত হয়ে গেছে। ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে রাখা হচ্ছে। সিটি কর্পোরেশন নিয়মিত ড্রেন পরিষ্কার করলেও ময়লা ফেলে সেগুলো পুনরায় বন্ধ করে ফেলা হচ্ছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য সর্বদা ড্রেন পরিষ্কার রাখতে হবে। নিজেদের স্বাথেই ময়লা আবর্জনা ড্রেনে ফেলা থেকে বিরত থাকতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park