1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটে ছিনতাই রোধে  দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেটে একের পর এক ছিনতাই এর ঘটনা  ঈদ পূর্ববর্তী  জনজীবনে  আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে  সিলেটে নেটওয়ার্ক  বিস্তীর্ণ করেছে  অপরাধী চক্র । তারা সুযোগ বুঝে , ছিনতাই  চুরি  সহ নানা রকম অপরাধ   করেই যাচ্ছে।   

 তবে  পুলিশ সংগঠিত ছিনতাই এর ঘটনায়  জড়িতদের এখনো আনতে পারেনি  আইনের আওতায় ।   এসব ঘটনায় জড়িতদের  দ্রুত  গ্রেফতার  করে  আইনের আওতায়  আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন  শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল  মুক্তাদির। 

৬ মার্চ  শুক্রবার  দুপুরে দক্ষিণ সুরমায় খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ এর কথা জানান।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনো কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি- জণগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব করা না হয়। আমরা এ ধরনের আর একটা ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী। 
 

তিনি বলেন, মারকাজ মসজিদ আমাদের সবার জন্যই বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে পবিত্র একটি স্থান। এই মসজিদের উন্নয়ন আমাদের সবার দায়িত্ব। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে এই মসজিদের উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আব্দুল কাইয়ুম চৌধুরী এখন সিটি কর্পোরেশনের প্রশাসক। আশা করি তাঁর নেতৃত্বে এবং নিবিড় তত্ত্বাবধানে মসজিদের এই প্রকল্প সম্পন্ন হবে। এই মসজিদের যে কোনো প্রয়োজনে আমরা সার্বক্ষণিকভাবে পাশে থাকবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park