1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটের নবাগত জেলা প্রশাসকের প্রথম দিনেই  সাদা পাথর পরিদর্শন :জব্দ ৩টি মিলের পাথর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম আজ থেকে দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এক সময়ের আলোচিত এই ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‌‘আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে; আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।’
সারোয়ার আলম বলেন, ‌আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন। এখানকার বেশ কয়েকটা ব্ষিয়ে তাঁর গুরুত্ব থাকবে জানিয়ে বলেন, ‘প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে।’
সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতোই থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।’
তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেন এখানেও তেমনই দেখবেন।’ এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার রাতে সিলেট পৌঁছেন তিনি।
প্রসঙ্গত, পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park