--------------------------------
মহি উদ্দিন চৌধুরী, সিলেট থেকে ঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাষণ্ড স্বামী কতৃক নিজ স্ত্রীকে বটি দাও দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীকে প্রতিবেশীরা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।
ঘটনার বিবরনে জানা যায়,"ঘটনার বিবরনে জানা যায় ০৪ অক্টোবর-২৫ শনিবার সকাল ৮ ঘটিকার দিকে" ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র রেজাউলের সাথে তার স্ত্রী শাহিদা বেগমের পারিবারিক কলহের দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত পাষণ্ড স্বামী ঘরের বটি দাও এনে স্ত্রীকে কোঁপানো শুরু করে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়। ইতিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে আহত মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার করে নিয়ে আসে, একইসাথে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিয়ের ৬/৭ মাসের মধ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে উভয় পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ হতাশাসহ শোকের ছায়া নেমে এসেছে।