প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
সিলেটকে বারবার কলুষিত করে যাচ্ছে এরা কারা?

আলী আমজাদের ঘড়ি আড়াল করতে
জুলাই স্তম্ব!
-------------------------
মহি উদ্দিন চৌধুরী, বিশেষ প্রতিনিধি ঃ---
সিলেটকে বারবার কলুষিত করে যাচ্ছে এরা কারা? সিলেটের সকল সৌন্দর্য ধ্বংস করতে একটি স্বার্থান্বেষী মহল কেন উঠে পড়ে লেগেছে? এমন প্রশ্ন আজ সুশীলসহ সাধারণ মানুষের।
সকল পাথর কোয়ারীতে একযোগে লুটপাট এর মধ্য দিয়ে একের পর এক দুস্কর্ম অনিয়ম জনসাধারণের চোঁখে ভাসছে। বিশেষ করে বিদায়ী জেলা প্রশাসক শের মোঃ মাহবুব মুরাদের প্রত্যক্ষ কার্যক্রম নিয়ে জনমনে চরম হতাশা আর ক্ষোভ দানা বাঁধছে। এবার সিলেট শহরের ঐতিহ্যময় ক্বীন ব্রীজ সংলগ্ন নবাব আলী আমজাদের ঘড়িঘরের সৌন্দর্য আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে। জুলাই স্মৃতিস্তম্ব করতে কি সিলেটে জায়গা ছিল না? সিভিল প্রশাসনের সদ্য বিদায়ী জেলা প্রশাসকসহ কতেক সিলেট বিদ্বেষীদের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপে এসব ঘটে চলেছে।
ঐতিহাসিক স্মৃতি ও সৌন্দর্যের এ স্থাপনা ঘেষে এহেন কর্মে সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষকে অবাক করে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
গণমানুষের দাবি হচ্ছে এটি এস্থান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে করা হোক, যাতে ঐতিহাসিক স্মৃতিময় ঘড়িঘরের সৌন্দর্য অটুট থাকে।
ঘড়িঘরের দাতা মরহুম নবাব আলী আমজাদ খানের নাতি, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ নবাব আলী আব্বাস খাঁন এ বিষয়ে তাঁর পুরো পরিবারসহ খুবই ব্যথিত এমনটিই জানিয়েছেন। তিনি বিষয়টি সুশীল-সমাজ ও সিলেটের সর্বস্থরের জনতাকে সোচ্চার হওয়ার জন্য জানিয়েছেন।।
Copyright © 2026 বাংলাদেশ প্রতিক্ষণ. All rights reserved.