মৌলভীবাজার প্রতিনিধি:
গৌরবময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থ্যার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে এই আয়োজনে অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ও তাদের পরিবার-পরিজনের মিলনমেলা ঘটে।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আরজু মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সিনিয়র সার্জেন্ট আব্দুস শহিদ এবং কর্পোরাল মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্থ্যার প্রধান উপদেষ্টা কর্ণেল সালেহ আহমেদ (অবঃ) তিনি তাঁর বক্তব্যে ২১ নভেম্বরকে ‘আমাদের জাতীয় গৌরবের দিন সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে আখ্যায়িত করেন। কর্নেল সালেহ আহমেদ (অবঃ) দৃঢ়তার সাথে বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো। অবসরপ্রাপ্ত হলেও দেশের প্রয়োজনে আমরা সর্বদা আত্মনিবেদন করতে প্রস্তুত।’ তিনি বর্তমান সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করে আরও বলেন, ‘আজ যারা সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করছেন, আমরা তাদের পাশে আছি এবং সবসময় থাকবো। দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বিশেষ অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন সংস্থ্যার কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মদ মোস্তফা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নেহার রঞ্জন দেব, আব্দুল মোহিত, মোহাম্মদ লোকমান, মোজাহিদুল ইসলাম সহ অবসরপ্রাপ্ত অনেক সামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মহান দেশ গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার-পরিজনের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ এবং মিলনমুখর পরিবেশে আয়োজনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।