প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
সড়কে প্রতিবন্ধকতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড অর্থদণ্ড

-
-
ফুটপাত দখল করে জনসাধারণের হাঁটাচলা বিগ্ন সৃষ্টি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
-
বুধবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের কোর্ট সড়ক ও শমসেরনগর সড়ক এলাকায় জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
-
এসময় শহরের কোর্ট সড়ক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি একটি
-
মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
-
একই সময়ে ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী কোর্ট সড়ক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক একটি মামলায় এক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন।
-
এছাড়াও শমসেরনগর সড়ক এলাকায় দোকানের বিভিন্ন মালামাল দোকানের বাইরে সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানজটের পরিস্থিতি তৈরির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি আরও একটি মামলায় ৫০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন।
Copyright © 2026 বাংলাদেশ প্রতিক্ষণ. All rights reserved.