সড়কে দায়িত্ব পালনকালে চিন্তাকারীকে পাকড়াও করলেন পুলিশ সার্জেন্ট
নিজস্ব প্রতিবেদক:
দায়িত্বশীল পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক পদক্ষেপে এক ছিন্তাইকারী আটক হয়েছে। উদ্ধার হয়েছে ছিন্তাই হওয়া মোবাইল ফোন।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের গদার বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট রয়েল দেবনাথ।
এ সময় শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বাসিন্দা এক মহিলা মোবাইল ফোন হাতে রাস্তা পার হওয়ার সময় এক ছিনতাইকারী জোরপূর্বক তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা চিৎকার শুরু করলে তার চিৎকার শুনে সার্জেন্ট রয়েল দেবনাথ তাৎক্ষণিকভাবে ছিন্তাইকারীর পিছু ধাওয়া করেন।
একপর্যায়ে তিনি ছিন্তাইকারীকে ঝাপটে ধরে ফেলেন। পালিয়ে যাওয়ার জন্য ছিন্তাইকারী সার্জেন্ট রয়েল দেবনাথের সঙ্গে ধস্তাধস্তি করলেও তিনি তাকে আটক করতে সক্ষম হন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করেন তিনি।
পরে উপস্থিত লোকজনের সহায়তায় আটক ছিন্তাইকারী মোঃ রাকিব ও উদ্ধারকৃত মোবাইল ফোনটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।
দায়িত্ব পালনকালে অপরাধ সংঘটিত হতে দেখে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলা করে অপরাধী পাকড়াও এর ঘটনা প্রশংসনীয়।
একজন পুলিশ সদস্যের পেশাদার দায়িত্ববোধ থেকে নিজের নিরাপত্তার কথা না ভেবে দ্রুত ছিন্তাইকারীর পিছু ধাওয়া করে আটক করা এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধারে ভূমিকা রাখায় সার্জেন্ট রয়েল দেবনাথের প্রশংসা করেন স্থানীয়রা।