নিজস্ব প্রতিবেদক:
গত সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তোলে দেন।
পুরস্কার প্রাপ্ত অন্যান্যরা হলেন শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক সদরের ট্রাফিক বিভাগের সার্জেন্ট কমলেশ বিশ্বাস, শ্রীমঙ্গল থানার এএসআই আবু তালেব,
এ ছাড়া পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয় জুড়ী থানার এসআই মো. শামীম উদ্দিন,
শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রয়েল দেবনাথ ও জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।