শ্রীমঙ্গল মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গল পর্যটন নগরীতে মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ীদের সংগঠিতকরণ ও উন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গল মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ী সমিতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার, (২০ ফেব্রুয়ারি) বেলা তিন ঘটিকার সময় মনিপুরিপাড়া রামনগর, শ্রীমঙ্গল পাহাড়ি রিসোর্ট হল রুমে মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনের নামকরণ ও ০৬ (ছয়) সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবু দেবাশীষ ধর পার্থ। সভা সঞ্চালনা করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। এছাড়াও আলোচনা সভায় মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
ব্যবসায়ীরা এই কমিটির মাধ্যমে পর্যটন নগরী শ্রীমঙ্গলে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য সুন্দর, আন্তরিক ও মানসম্মত সেবা প্রদান করতে সহায়তা করবেন।
ঐতিহ্যবাহী মনিপুরি হস্তশিল্পের ন্যায্য মূল্য নিশ্চিত করা, স্বচ্ছ লেনদেন, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং পণ্যের গুণগত মান বজায় রাখার মাধ্যমে পর্যটকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সংগঠন। এর ফলে শ্রীমঙ্গলের পর্যটন শিল্প যেমন আরও সমৃদ্ধ হবে, তেমনি মনিপুরি হস্তশিল্পের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবগঠিত আহবায়ক কমিটিকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়।
০৬ (ছয়) সদস্য বিশিষ্ট আহবায়দ কমিটিতে।
০১/ মোঃ এরশাদ হোসেন, আহ্বায়ক
০২/ বিপুল সিংহ, সদস্য সচিব
০৩/ মোঃ আবুল হাসান, সদস্য
০৪/ মোঃ আল আমিন, সদস্য
০৫/ আব্দুল মালেক, সদস্য
০৬/ এন স্বপন সিংহ, সদস্য