
মৌলভীবাজার প্রতিনিধি :
সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পিং।
রোববার (২৮ জুন) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনl
উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকায় বসবাসরত ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
পৌরসভায় ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি তদারকি করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এসময় তিনি জানান, পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের দিক-নির্দেশনায় প্রায় ৪ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এরমধ্যে শ্রীমঙ্গল পৌরসভায় বসবাসরত শিশু ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের বাচ্চাদেরও এই ক্যাপসুল খাওয়ানো হয়।তিনি আরও জানান, উল্লেখিত বয়সের সকল শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে পৌর প্রশাসক একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা হয়েছে।
এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে প্রচারণা চালানো হয়।