
শ্রীমঙ্গল উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত যশো
বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাডা প্রবাসী সমাজসেবী যোশেফ দাশগুপ্ত যশো।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“আমরা চাই একটি বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক সমাজ— যেখানে প্রতিটি মানুষের মুখে ফুটবে শান্তির হাসি। সেই স্বপ্ন নিয়েই শ্রীমঙ্গল উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।”
তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
যোশেফ দাশগুপ্ত যশো জানান, সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে পবিত্র ঈদুল আজহার পর তিনি শ্রীমঙ্গল উপজেলায় এসে সর্বস্তরের জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সবার দোয়া ও পরামর্শ গ্রহণ করবেন।
তিনি শ্রীমঙ্গলবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। এবং প্রতিদিন প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ডে পরিচিতি শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এর কাছে কানাডা থেকে ফোন করে শ্রীমঙ্গল উপজেলাবাসীর খোঁজখবর নিচ্ছেন।
শুভেচ্ছান্তে
যোশেফ দাশগুপ্ত যশো
কানাডা প্রবাসী।