শ্রীমঙ্গলে হাজী মুজিব এমপির আগমনে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার-০৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব এমপি)’র শপথ গ্রহণের পর নির্বাচনী এলাকায় প্রথম আগমনের প্রস্তুতি জোরদার হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন বিশাল স্বাগত অনুষ্ঠানের আয়োজন করছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতগাঁও পাহাড় সংলগ্ন চা কন্যা’র সম্মুখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দদের উপস্থিত থেকে স্বাগত ও শোভা বৃদ্ধি করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
পরের দিন ২৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন হাজী মুজিব এমপি।
উপস্থিত সকল নেতা ও কর্মী প্রস্তুত, যাতে শপথ গ্রহণের পর প্রথম আগমনটি হয়ে ওঠে স্মরণীয় ও সার্থক।