1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে লেবুর অস্বাভাবিক দাম, ৬ প্রতিষ্ঠান জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

শ্রীমঙ্গলে লেবুর অস্বাভাবিক দাম, ৬ প্রতিষ্ঠান জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

রমজানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার তদারকিতে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১ মার্চ) যৌথ অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে সবচেয়ে বেশি আলোচনায় আসে লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বাজারে প্রতি পিস লেবুর স্বাভাবিক মূল্য যেখানে ছিল ১৬ টাকা, সেখানে তা ৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার সহকারী পরিচালক মোঃ আল আমিন জানান, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির চেষ্টা করে থাকেন। এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় রসিদ সংরক্ষণ না করার মতো অভিযোগও পাওয়া যায়।
কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় বাজারে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে ভোক্তাদেরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। কোনো পণ্য অতিরিক্ত দামে বিক্রি হলে বা অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এমন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা যায় এবং সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park