1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :-

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের সচেতন এলাকাবাসীর উদ্যোগে আশিদ্রোন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, মৌলভীবাজার জেলা এনসিপর যুগ্ম সমন্বয়ক মো. নিলয় রশিদ তন্ময়, আশিদ্রোন ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন মো. মোজাম্মেল হক তছকির, মো. ফুল মিয়া, মো. জিলাল আহমদ, মাওলানা বুরহান উদ্দিন এবং মো. আরিফ বকস।

সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার মোক্ষম অস্ত্র। মাদকের ভয়াবহ অভিশাপ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park