
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বিদেশীমদসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানের ডলুছড়া লাইনে অভিযান চালায়। এসময় উত্তম কাহার (২৯) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার বসতঘরে তল্লাসী করে ১০বোতল বিদেশী মদ ও তিনশ’ গ্রাম গাজা উদ্ধার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ পরিচালক মো: রাশেদুজ্জামান জানান, এঘটনায় পুলিশের উপ-পরিদর্শক কাঁকন রায় বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।