শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মাইক্রোবাস–সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ১
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন নিহত আহত ৪ জন হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় একটি মাইক্রোবাস (হাইএক্স) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি চালক হান্নান মিয়া (৩৫)-এর পরিচয় শনাক্ত করা গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজির মধ্যে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সিএনজিতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।