শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলাসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ১৭ এপ্রিল ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে মির্জাপুর ইউনিয়নের বৌলাশিরা গ্রাম থেকে মাদক কারবারি রুবেল মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৯ পিচ ইয়াবা (আনুমানিক মূল্য ২৯,৭০০ টাকা) এবং একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১,২০,০০০ টাকা) উদ্ধার করা হয়।
অন্যদিকে, এসআই দীপংকর হালদারের নেতৃত্বে ১৮ এপ্রিল ভোরে ভানুগাছ রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে ফরহাদ হোসেন ও আওলাদ ই রাসুল সৌরভকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিচ ইয়াবা (মূল্য আনুমানিক ৮,১০০ টাকা) উদ্ধার করা হয়।
এছাড়াও সিআর ওয়ারেন্টে ৪ জন, জিআর ওয়ারেন্টে ১ জন এবং ছিনতাইসহ অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে