শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অস্ত্র সহ ছিনতাইকারী গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যসহ মোট পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে একটি অভিযানিক দল পৌর শহরের চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে অভিযান চালায়। এসময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চিহ্নিত চার ছিনতাইকারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
খালেদ মিয়া (২৮), পিতা: নজির মিয়া, সুরমাভ্যালী
কাওছার মিয়া (২৮), পিতা: সোহেল মিয়া, শাহীবাগ
সিয়াম মিয়া (২০), পিতা: মৃত কাদির মিয়া, শান্তিবাগ
(সকলের ঠিকানা: শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
আটকের পর তাদের দেহ তল্লাশি করে একটি গিয়ার চাকু, একটি রামদা ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সাথে জড়িত।
এছাড়াও, থানা পুলিশের পৃথক অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে আরও এক ছিনতাইকারী শামীম মিয়া (২০), পিতা: সেলিম মিয়া, ডলুছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, একইসাথে একটি মারামারি মামলার একজন আসামীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।