ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডাল থেকে বড় আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন এবং মুহূর্তেই এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। এসময় অনেকে সাপটিকে পেটানোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় হাঁস, মুরগি ও ছাগল নিখোঁজ ছিল। তাদের ধারণা, উদ্ধার হওয়া অজগর সাপটিই সেগুলো খেয়ে থাকতে পারে।
উত্তেজিত জনতার ভিড়ে সাপটি যে কোনো সময় নিচে পড়ে নিহত হওয়ার আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থলের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনের ঝুঁকি বিবেচনায় স্থানীয়রা দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিষয়টি জানানো হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে।