শ্রীমঙ্গলে অটোরিকশা চুরি: জিজ্ঞাসাবাদের জন্য আটক-১
নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার ৭ মার্চ রাত আনুমানিক ৮টা ৫২ মিনিটে শহরের আরকে মিশন রোড বাসার সামনে থেকে লাল রঙের একটি ব্যাটারি চালিত অটোরিকশা রেখে ভেতরে যান এর মালিক সুমন কর (৪০)। মাত্র কয়েক মিনিট পর রাত ৮টা ৫৫ মিনিটে বাইরে এসে তিনি দেখেন তার অটোরিকশাটি সেখানে নেই।
পরে ভুক্তভোগী সুমন কর শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই মুহিবুর রহমান জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার ও মূল চক্রকে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
চুরি হওয়া অটোরিকশাটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। ভুক্তভোগী জানান, অটোরিকশাটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন।
ব্যাটারি চালিত অটোরিকশা
রঙ: লাল (কালো সিট কভার) আনুমানিক মূল্য: ১,৩৫,০০০/ টাকা চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।