প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অটোরিকশার চোলাইকৃত ব্যাটারিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিকশার চোরাই ব্যাটরিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর শাহীবাগ এলাকা থেকে ওবায়দুল হক রিপন (৩০) ও দেওয়ান হাবিবুর রহমান আবু (৪৪) -কে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২৬ আগস্ট শহরতলীর সিন্দুরখান সড়কের খাসগাঁও এলাকার বসির মিয়ার বাড়িতে রিকশা গ্যারেজ থেকে অটোরিকশার ৪টি ব্যাটারি চুরি হয়।
এ ঘটনায় বসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়েরের করেন।
পরে অফিসার ইনচার্জ ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি টিম চুরি হওয়া ৪টি ব্যাটারি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 বাংলাদেশ প্রতিক্ষণ. All rights reserved.