
চিন্ময় দাশ : শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের শাল্লা ১৫ (এপ্রিল) উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে ও কৃষি ঋন গ্রহীতাদের নিয়ে এক শুভ হালখাতা বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা থানা মসজিদের ইমাম হাফেজ মো : আবুল কাশেম এর ক্বোরআন তালেয়াতের মধ্যে দিয়ে ও কৃষি সহকারী ফারুক আহমেদের সঞ্চালনায় ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ( উ. ম. ক.)কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে শুভ হালখাতা ও বিশেষ কর্মসূচি , বাংলাদেশ কৃষি ব্যাংক শাল্লা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির শাল্লা উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম,
বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ করিম মাষ্টার, শাল্লা থানার সেগেন্ট অফিসার,
এছাড়া আরও উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলা বিভিন্ন গ্রামের কৃষি ঋণ গ্রহিতা ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।