
চিন্ময় দাশ ঃ শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি
৩০ মার্চ ( সোমবার) বিকাল ৩:৩০ মিনিটে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ১ নং ওয়ার্ড সদস্য সহদেব দাসের মধ্যে হাতাহাতের ঘটনা ঘটেছে। এঘটনা শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায় টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে
সংঘর্ষে জরিয়ে পরে।
ঘটনা স্তলে আলমাচ মেম্বার , মধু মেম্বার , গনেন্দ মেম্বার ও ভাতাভোগী নিধু বৈষ্ণব সহ আরো কয়জন উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উটলে উপস্তিত লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনা কে কেন্দ্র করে উভয় পক্ষের তম তম উত্তেজনা বিরাজ করেছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু অভিযোগ করেন তার ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে বাহড়া ইউপির ১ নং ওয়ার্ড সদস্য সহদেব দাস।
অন্য দিকে সহদেব মেম্বার দাবী করেন আমার পাওনা টাকা চাইতে গেলে আমাকে গারধাক্কা দিয়ে মারধর করে বের করে দেয়।
এসময় ঘটনা স্তলে প্রত্যক্ষদোষি নিধু বৈষ্ণব বলেন সহদেব মেম্বার চেয়ারম্যানের টেবিলের সামনে বসে বলে ছিল আমার বিষয় টা শেষ কর বলেই সহদেব মেম্বার এক পর্যায়ে উত্তেজিত হয়ে চেয়ারম্যানের গলায় ধরে ও ঘুসি মারে।
স্থানীয় সুত্রে জানা যায় চেয়ারম্যান ও মেম্বার দুই জনই মেডিকেলে চিকিৎসারত আছেন।
এ মারামারির হাতাহাতির বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন আমরা এ ঘটনার এখনো কোন অভিযোগ পাইনি ফেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।