1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপসহীন ছিলেন। ভোগ-বিলাশ ও আয়েশ ত্যাগকরে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় দিয়েছেন। শহীদ জিয়া ও বেগম জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সংকট মোকাবিলা করে খালেদা জিয়া দেশের মানুষের পাশে ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যাবে। দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি দৃঢ় হয়।
তিনি শুক্রবার সিলেট মহানগর ও সদরের বিভিন্নস্থানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করে উপরোক্ত কথাগুলো বলেন।
আখালিয়া সুরমা আবাসিক এলাকা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, নগরী দরগাহগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেটস্থ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সমিতির সাথে মতবিনিময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিল, ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আ ম অহিদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, খাদিমনগর ইউনিয়ন চেয়ারম্যান দিলোয়ার হোসেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মো. কবিরুল ইসলাম ও সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park