সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেন লাউয়াছড়া এলাকায় পৌঁছালে একটি ওয়াগন লাইনচ্যুত হয়। একক রেললাইনের কারণে ওই পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়নি।