1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মজনু, সম্পাদক মারুফ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ১৯ বছর পর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্টিত হয়েছে। কাউন্সিল শেষে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারুফ আহমদ।
রোববার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনে থাকা প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত, নির্বাচন কমিশনার বকশী মিজবাহ উর রহমান ও প্রিজাইডিং অফিসার মোরশেদ আহমদ শাহজাহান স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়। এতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুজ্জামান, সাদিকুর রহমান সাদিক, মো. রোহেল বকস ও আব্দুল করিম ঈমানী নির্বাচিত হন।
সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শফিউর রহমান, মো. সেজুল আহমদ, মো. জিল্লুর রহমান ও মো. মুজিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কাজল মাহমুদ, মো. তোফায়েল আহমদ, বদরুল ইসলাম ও আব্দুর রহমান সোনাহর।
এর আগে দুপুরে কাউন্সিল অনুষ্টানে বিএনপি নেতা ডা: এ. জেড. এম বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান উপস্থিত ছিলেন।
সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park