মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক ভিপি মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান (ভিপি মিজান)। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
রোববার (১৫ মার্চ) সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এর মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মিজানুর রহমান জেলার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।