
মৌলভীবাজার প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে রবিবার (২২ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
এসময় সিলেট থেকে আগত একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভিতর থাকা প্লাস্টিক বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড পাওয়া যায়।
তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১,৯২,০০০ পিস ভারতীয় এরষষবঃঃব ব্লেড, ৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮৯৬৪ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, 'আটককৃত ব্যক্তিরা জব্দকৃত মালামালের কোন ধরনের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেনি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সীমান্তবর্তী জৈš াপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।'
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।