প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রশিক্ষণ কক্ষে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান খাঁন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অনুষ্টানে প্রাণীসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, জুড়ী ও রাজনগরে প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
Copyright © 2026 বাংলাদেশ প্রতিক্ষণ. All rights reserved.