প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার দুপুরে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের আবাহন, মহেশ্বরী, ত্রিনয়নী, হরিজন সংঘ, কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। তিনি আরও বলেন, এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।
এসময় মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বাংলাদেশ প্রতিক্ষণ. All rights reserved.