মৌলভীবাজারের বিশ্বনীলের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিশ্বনীল সাহা।
গত ১৭ মে ২০২৬ প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশের ১ হাজার ৯৩৭ জন নির্বাচিত কাব স্কাউটের তালিকায় স্থান করে নেয় সে।
বিশ্বনীল সাহা স্থানীয় সাংবাদিক বিজয় সাহার বড় ছেলে। জাতীয় পর্যায়ের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সে এই গৌরব অর্জন করে।
অনুভূতি প্রকাশ করে বিশ্বনীল সাহা জানায়, তার এই অর্জনের পেছনে শিক্ষক ও মা-বাবার অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে সে একজন যোগ্য ও সচেতন নাগরিক হয়ে দেশের সেবা করতে চায়।
এ অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয় শিক্ষামহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে।