ডেস্ক রিপোর্ট:
হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশের অভিযানে ১০৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, এসআই (নিরস্ত্র) মো. শাহানুর ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাধবপুর পৌর এলাকার পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত গ্যারেজের ভিতর থেকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।