বড়লেখায় জাগরণীর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে মোরগ বিতরণ
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘ–এর পরিচালনায় এবং আমেরিকা প্রবাসী মোহাম্মদ সায়েম–এর অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঘোলসা ও গ্রামতলা মোহাম্মদনগর এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে মোরগ বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত ৯টায় জাগরণীর কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক ও শিক্ষক শাহরিয়ার শাকিল–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান–এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাহবুব হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সৈয়দা মোকাম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কবির হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক রাশেদ আহমদ, শিক্ষা সম্পাদক সাকিব হাসান, সদস্য কামরান আহমদ, উস্তার আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও জাগরণীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহত্তর মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী মোহাম্মদ সায়েম–এর অর্থায়নে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা রাতের আধারে হতদরিদ্র পরিবারের মাঝে মোরগ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।