বড়লেখায় চায়না (৩) লিচু বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
শাহরিয়ার শাকিল বড়লেখা,প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওর্য়াড মোহাম্মদনগর গ্রামের কৃষক ও হাছিব উদ্দিন চায়না ৩ (বারি লিচু-৩) চাষ করে বিক্রি করতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

সোমবার (১৮ মে) সরজমিন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগরের লিচু বাগানে গিয়ে দেখা যায়, লিচু আহরণ, বাছাই এবং প্যাকেট করার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও ব্যবসায়ীরা। স্থানীয় লিচু ব্যবসায়ী মায়রুফ আহমদ বলেন, এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। এখান থেকে লিচু কিনে বেশি লাভ পাওয়া যায়। কারন যাতায়েত খরচ কম লাগে।
ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন ভালো সুমিষ্ট স্বাদে ভরপুর লিচু গুলো পাইকারি দামে যোগাযোগ করে অন্যান্য ব্যবসায়ীরা নিতে পারবেন।
চায়না (৩) লিচু বাংলাদেশের সবচেয়ে উন্নত ও জনপ্রিয় জাতের লিচু। রসালো, সুমিষ্ট ও পুষ্টিগুণে ভরপুর লিচু গ্রীষ্মকালীন অন্যতম জনপ্রিয় ফল। ভিটামিন সি, পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি শরীরকে সতেজ রাখে।
লিচু মূলত ক্রান্তীয় অঞ্চলের একটি চিরহরিৎ গাছের ফল। এর বাইরের আবরণটি অমসৃণ ও লালচে গোলাপি বর্ণের হয় এবং ভেতরের অংশটি রসালো ও মিষ্টি শাঁসযুক্ত। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার আদি ফল হলেও বর্তমানে বিশ্বব্যাপী এর বিশাল বাজার রয়েছে।
লিচু নিবার জন্য যোগাযোগ করুন 01771453299,/01742120771.