রাজনগর প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানের চা শ্রমিক দম্পতি সঞ্চরি সাওতাল ও অনিল সাওতালের সাড়ে তিন বছরের প্রতিবন্ধী সন্তান গোপাল সাওতালের পাশে দাঁড়িয়েছে রাজনগর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ জুন) গোপাল শারিরীক ও মানষিক প্রতিবন্ধি শিশু গোপাল সাওতালকে রাজনগর উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে ফিজিওথেরাপি সেবা শুরু হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা প্রতিবন্ধী শিশু গোপালকে দেখতে যান। এসময় প্রতিবন্ধী শিশুর চা শ্রমিক বাবা ও মায়ের সাথে কথা বলেন এবং সার্বিক ফিজিওথেরাপি সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন। এসময় তিনি তিনি নগদ অর্থ সহায়তা করেন।
এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মাসুদ রানাসহ কার্যালয়ের অন্যান্য কর্মচারিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুন একটি জাতীয় দৈনিকে 'গর্তে বন্দি শিশুর জীবন' শিরোনামের সংবাদটি প্রচারের পর প্রতিবন্ধী শিশুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবাদ প্রচারের পরপরই জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মহীউদ্দীনের বিশেষ তৎপরতায় শিশুটি সম্পর্কে খোঁজখবর নেয়া হয়। এছাড়াও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে কুলাউড়া সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।