নাইট মিটবার ফুটবল টুর্নামেন্টের জমকালো মেগা ফাইনাল সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পশ্চিম আশিদ্রোন শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং জুয়েল শিপন ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত নাইট মিটবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গলের আহবায়ক মোহাম্মদ মইনুদ্দিন ঝাড়ু মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল রোড, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শাপলা স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শিপন আহমেদ, সাগর দিঘীরপাড়ের ব্যবসায়ী জামাল আহমেদ, সেন্ট্রাল রোডের ব্যবসায়ী কাউসার আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামের মুরুব্বিগণ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিলো পরিপূর্ণ। টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথিরা।