নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন যারা
বাংলাদেশ প্রতিক্ষণ রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।
নতুন মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, এহসাননুল হক মিলন,আফরোজা খানম রিতা, ববি হাজ্জাজ। এরা সবাই শপথ নেওয়ার জন্য মন্ত্রীপরিষদ থেকে ফোন পেয়েছেন।
নতুন মন্ত্রিসভায় আরো ডাক পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, জহির উদ্দিন স্বপন, নিতাই রায় চৌধুরী, আমিনুল হক, ফরহাদ হোসেন আজাদ, রশিদ্দুজামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মিজানুর রহমান মিনু, মো. শরীফুল আলম, নুরুল হক নুরসহ বেশ কয়েকজন