
নিজস্ব প্রতিবেদক :
গত ৩১ মে সকাল ৮:২০ ঘটিকায় লামাকাজী থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাকে করে বিভিন্ন জাতের ৮২ বস্তা মাছের শুটকি (বাজারমূল্য আনুমানিক ৬,০০,০০০ টাকা) ছয় লক্ষ টাকা পরিবহনকালে সকাল ৯:০৫ ঘটিকায় জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোটরসাইকেলে এসে ট্রাকের গতিরোধ করে। ধারালো চাকু ও অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও হেলপার রানা (২৭)-কে জিম্মি করে চালককে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে চাবি ছিনিয়ে নিয়ে শুটকি বোঝাই ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জালালাবাদ থানা পুলিশ সংবাদপ্রাপ্ত হয়ে কোতোয়ালী থানার টহল পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বেলা ১১:৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন নবাবরোড হতে দুইজন ছিনতাইকারীকে ট্রাকসহ গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা:১। সাইদুল হক (২৭), পিতা: মৃত কাশেম আলী, মাতা: মোছাঃ শাহিদা খাতুন, স্থায়ী ঠিকানা: দড়িকিশোরপুর, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা: ঘাসিটুলা, বেলাল মিয়ার বাসা, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট, ২। আরজান মিয়া (২৩), পিতা: মৃত ইদু মিয়া, মাতা: আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: কাঞ্চনপুর, থানা: মিঠামইন, জেলা: কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা: ঘাসিটুলা, মতিন মিয়ার কলোনী, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট।
উদ্ধারকৃত মালামাল: ১০ বস্তা শুটকি, বাজারমূল্য আনুমানিক ৪৮,০০০/- টাকা, একটি ট্রাক (০৩ টন ক্ষমতা), রেজি নম্বর: সিলেট-মেট্রো-ড-১১-০২৯৭, আনুমানিক মূল্য: ৩০,০০,০০০/- টাকা।
ছিনতাইকৃত শুটকির মালিক মোঃ সাইফুল ইসলাম (২৫) বাদী হয়ে এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-০১/৭২, তাং-০১/০৬/২০২৫ইং, ধারা- আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী-২০১৯) এর ৪/৫ রুজু হয়। আসামীদ্বয়‘কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায় ।