1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

ছাতকে আইনজীবীর বাড়ীতে সন্ত্রাসী হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭২ বার পঠিত

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের আইনজীবী শামছুর রহমানের বাড়ীতে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২ জুন সোমবার রাত প্রায় ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আইনজীবী শামছুর রহমান উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সরকার পতনের পর পরই তিনি আত্নগোপনে চলে যান।কিন্তু তার প্রতিপক্ষ বিভিন্ন স্হানে তাকে খোঁজতে থাকে।সোমবার রাতে মুখোশ পরিহিত কতিপয় সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা বসত বাড়িতে ব্যাপক ভাংচুর করে।এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা চালায়।এ সময় শামছুর রহমানের পরিবারের লোকজন জানায়,তিনি বাড়ীতে নেই।দেশের বাহিরে চলে গেছেন। পরিবারের লোকজনদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মুখোশধারী সন্ত্রাসীরা বাড়ী ও বসত ঘরের চারিদিকে ব্যাপক ভাংচুর করে চলে যায়।যাবার সময় দেশ ও দেশের বাহিরে শামছুর রহমান কিভাবে রাজনীতি করে তা তারা দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park