
সিলেটের সুপরিচিত সামাজিক সংগঠন “নিঃস্বার্থ পরিবার” এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারের ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ “চাঁন্দের হাট – দুই টাকায় ঈদের শপিং”।
এই আয়োজনে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা মাত্র দুই টাকার বিনিময়ে ঈদের নতুন জামা সংগ্রহ করার সুযোগ পাবে। পাশাপাশি থাকবে দুই টাকায় চুল কাটার সেলুন, সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য মেহেদী ডিজাইন স্টল, এবং পথশিশুদের জন্য ঈদের সালামি ও বিভিন্ন উপহার।
এই মানবিক আয়োজনের মাধ্যমে অসহায় শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে নিঃস্বার্থ পরিবার।
উক্ত আয়োজনটি সরেজমিনে পরিদর্শন ও সংবাদ পরিবেশনের জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
🕐 সময়: মঙ্গলবার, দুপুর ১টা
📍 স্থান: সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার
আপনার মূল্যবান উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।
দাওয়াতক্রমে
মুক্তাদির কামালী দূর্জয়
সভাপতি, নিঃস্বার্থ পরিবার – সিলেট
📞 01766762391