গ্রীল ওয়ার্কসপ মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল
বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে উপজেলা গ্রীল ওয়ার্কসপ মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রীল মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শের আলী হেলান চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. ফারুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক শামসুল ইসলাম শামিম, সাংবাদিক আল আমিন, মো. জবর, খায়রুল বাশার, গ্রীল মালিক সমিতির উপদেষ্টা আব্দুল মতিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম এবং ভ্রাতৃত্ববোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি গ্রীল ওয়ার্কসপ মালিকদের মধ্যে ব্যবসায়িক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিরা একসাথে ইফতারে অংশ নেন।
প্রতিবছরের মতো এবারও এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন