1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

গোলাপগঞ্জ প্রেস ক্লাবে পবিত্র ইফতারের নামে কিছু ব্যক্তির প্রতারণার নিন্দা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জ প্রেস ক্লাবে ইফতারের নামে প্রতারণা করে কিছু ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছে।
গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভায় গঠিত আহ্বায়ক কমিটির বিভিন্ন কার্যক্রম চলমান থাকায়, সম্পূর্ণ ভুয়া একটি ইফতার মাহফিলকে প্রেস ক্লাবের সভা হিসেবে দেখিয়ে মিথ্যাচারের মাধ্যমে ভুয়া আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। যা প্রেস ক্লাবের গঠনতন্ত্রের পরিপন্থী এবং সম্পূর্ণ অবৈধ।
প্রেস ক্লাবকে সুসংগঠিত করতে এবং চলমান প্রক্রিয়ায় ক্লাবের বহুমুখী উন্নয়ন ত্বরান্বিত করতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সম্পন্ন করা হয়েছে। অতএব, একটি সমন্বিত চক্র মিথ্যা ও প্রতারণার মাধ্যমে প্রেস ক্লাবের গতিশীলতা এবং মর্যাদা ধ্বংস করার চেষ্টা করছে।
এ ব্যাপারে প্রেস ক্লাবের সকল সদস্যদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শীঘ্রই একটি সাধারণ সভা ডাকা হবে।
প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠনের দাবি করে কিছু ব্যক্তির মিথ্যাচার এবং প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
আহ্বায়ক
এম আব্দুল জলিল,
সদস্য সচিব
শাহীন আলম শাহেদ,
আহ্বায়ক কমিটির সদস্যরা
শহীদুর রহমান সুহেদ,
আব্দুল কুদ্দুস, মোঃ জহুরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park