1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

গোলাপগঞ্জে ড. এনামুল হক চৌধুরীর প্রচার মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য প্রচার মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় গোলাপগঞ্জ শহরে এ কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

প্রথমে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে সমবেত হন। এরপর বিশাল প্রচার মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নুর ম্যানশন শপিং কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত পথসভায় একমাত্র বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. এনামুল হক চৌধুরী। তিনি বলেন,

“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে। দেশের জনগণ আজ পরিবর্তন চায়। আমি গোলাপগঞ্জ-বিয়ানিবাজারে মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা এ আসনে বিজয়ী হবো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ দমবন্ধ পরিস্থিতিতে দিন কাটিয়েছেন। বিএনপি জনগণের দল, এ দল সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।”

পথসভা শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির পক্ষে সমর্থন চান । লিফলেট বিতরণের সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে  ড. এনামুল হক চৌধুরীর  সমর্থন চান ও কুশল বিনিময় করেন।

কর্মসূচিতে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park