
গোলাপগঞ্জ প্রতিনিধি :-
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের কালিজুড়িতে আমেরিকা প্রবাসী ডা: ফারুক আহমদ এর অর্থায়নে ইসলামিক সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৯) ডিসেম্বর বেলা ১১টায় এই
ইসলামিক সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যােপক এম এ সালাম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ শিশু সার্জন ডাক্তার মোহাম্মদ আফছার উদ্দিন। এছাড়াও স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
