1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক বরখাস্ত,

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলা প্রতিদিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এবং একই অফিসের একজন অফিস সহায়কের মধ্যে মারামারির ঘটনায় অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ সকাল সাড়ে ৯ টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এবং একই অফিসের একজন অফিস সহায়কের মধ্যে একটি অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। মূলত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনের দেরিতে অফিসে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে তাঁর নিয়ন্ত্রণকারী ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে বাকবিতণ্ডার উদ্ভব হয়। পরবর্তীতে উক্ত পরিস্থিতি এক পর্যায়ে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষের রূপ নেয়, যার ভিডিও ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ঘটনাটি প্রশাসনের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ধরনের শৃঙ্খলাভঙ্গ ও অনভিপ্রেত আচরণের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থান গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। অভিযুক্তের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park