
---------------------------
বিশেষ প্রতিনিধিঃ কোনপ্রকার যৌক্তিক কারণ ছাড়াই গৃহস্থালি এলপিজি গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধিতে হতাশ ও ভোগান্তির স্বীকার হচ্ছেন দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ। এনিয়ে তাদের ক্ষোভ চরমে।
দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর সংখাগরিষ্ট সাধারণ মানুষের অত্যাবশ্যকীয় জ্বালানির অন্যতম উপাদান এলপিজি গ্যাস সিলিন্ডার। অথচ এ গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম হঠাৎ করে অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষ চরমভাবে হতাশ ও ভোগান্তিতে পড়েছে। খেয়ে বাঁচার এ অবলম্বনে এমন দুরাবস্থায় যেন দেখার কেউ নেই। আর এ সুযোগে ইচ্ছেমত দাম আদায় করে চলেছে বিভিন্ন বিক্রেতারা।
ইতিপূর্বে বিভিন্ন কোম্পানির জাতসমুহের মধ্যে ১২ কেজি সিলিন্ডারের সর্বনিম্ন দাম ছিল ১৩৫০-১৪০০ টাকা, যা এখন একলাফে ২৫০ বেড়ে ১৬০০-১৬৫০ টাকায় চলে গেছে। কোথাও আবার আরো বেশি ও ইচ্ছেমত দাম চাচ্ছে বিক্রেতারা। এমনকি বিক্রেতারা বলছে ৮ তারিখের পর ৯ তারিখ থেকে গ্যাস পাবেন না। তারা গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেবেন।
বেসরকারিভাবে বিভিন্ন ডিলার ও এজেন্টের মাধ্যমে এলপিজিভর্তি গ্যাস সিলিন্ডার মানুষ ক্রয় করে এবং তাদের সবচেয়ে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় রান্নাবান্নার কাজে ব্যবহার করে আসছে।হঠাৎ করে এ গ্যাস সিলিন্ডারের সীমাহীন মূল্যবৃদ্ধিতে মানুষ চরমভাবে হতাশ হয়েছে আবার একেক স্থানে একেক দামের ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ।
বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির নিজেও স্বীকার করেছেন যে, এ মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়। তবে কেন এ মূল্যবৃদ্ধি? কারা এ কারসাজিতে লিপ্ত? এর প্রতিকার কী? অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে কেন জনমনে অশান্তি? এসব হচ্ছেটা কী?